টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 15 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান,‘বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা,

প্রতিবেদক
এ কে পলাশ
December 15, 2025 8:34 am

কুমিল্লা নগরীর পাথুরিয়া এলাকায় বেকারি পণ্য ও শিশু খাদ্য প্রস্তুতকারী আারব বেকারির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর পাথুরিয়াপাড়া (১৭ নং ওয়ার্ড) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওজনে কম দেওয়া, শিশু খাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, পোড়াতেল দিয়ে শিশু খাদ্য ভাজা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ‘আরব বেকারি’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, পার্টি কেক বিক্রির ক্ষেত্রে প্রতি দুই পাউন্ডে প্রায় ৭০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশু খাদ্য তৈরিতে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক অনিয়ম চিহ্নিত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা ও ভোক্তার অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বামী স্ত্রীর মনোমালিন্য বাসার উপর থেকে লাফিয়ে পড়ে এক নারীর মৃত্যু

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার-৩

ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নে নদীর বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে

নাসিরনগরের অসহায় পরিবার ঈদ উপহার সামগ্রী বিতরণ

যুদ্ধে দুই শতাধিক ‍‍‘শত্রু বিমান‍‍’ ভূপাতিতের দাবি ইরানের

শিক্ষার্থীর মৃত্যু

বিসিএস পড়ুয়া এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধ ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে পাল্টা হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান

গুলিবিদ্ধ শাহীন ৩দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলে গেল না ফেরার দেশে

বিলুপ্ত হচ্ছে ‘র‌্যাব’, বিকল্প আসছে ‘এসআরবি’মন্ত্রিসভায় আইনের খসড়া নীতি ও চূড়ান্ত অনুমোদন