টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছর ফ্যাসিস্টের নির্যাতন উপেক্ষা করে আপনাদের পাশে ছিলাম,আগামীতেও থাকবো — এস এ সিদ্দিক সাজু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 20, 2025 2:43 pm

দীর্ঘ ১৬ বছর বিভিন্ন নির্যাতন ও বৈরী পরিস্থিতি উপেক্ষা করে মিরপুরের বিএনপি নেতাকর্মীদের পাশে থেকে সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন দারুস সালাম থানা বিএনপির আহবায়ক ও ২০১৮ সালের ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এ সিদ্দিক সাজু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক মিছিলে তিনি এ মন্তব্য করেন।

সাজু বলেন, “মিরপুর থেকে বহুবার নির্বাচিত এমপি এস এ খালেক সাহেবের সন্তান হিসেবে এ মাটির উন্নয়নে কাজ করে যাওয়াই আমার দায়িত্ব। আমার বাবা এই এলাকার মানুষের উন্নয়নে জীবন উৎসর্গ করেছেন। তাই আগামীতে তরুণদের সম্পৃক্ত করে আধুনিক মিরপুর গড়াই আমাদের লক্ষ্য।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরপুরের জনগণ তাদের এলাকার সন্তানকেই সংসদে দেখতে চান। “এই আসন মিরপুরের, এই মাটি মিরপুরের। মিরপুরের মানুষ মিরপুরের সন্তানকে সামনে দেখতে চায়।”  যোগ করেন তিনি।

মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নাগরিক সুবিধাসম্পন্ন আধুনিক মিরপুর গড়তে প্রতিশ্রুতি ব্যক্ত করে সাজু বলেন, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই লক্ষ্য বাস্তবে রূপ নেবে।

মিছিলটি মিরপুর-১-এর শাহ আলী মাজার এলাকা থেকে শুরু হয়ে নানা সড়ক প্রদক্ষিণের পর মিরপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এতে ঢাকা-১৪ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত

যশোর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

নওগাঁ হাসপাতাল মজুত থাকা স্যালাইন না দেওয়ায় রোগীকে টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি সরকারের হাত ধরে নতুন অর্থনীতির অভিযাত্রা

ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ

অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়: প্রধানমন্ত্রী

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

ওয়াসা লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে নিহত ১ আহত ১

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৫১