টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে সাংবাদিকের খোয়া গেল ৪টি স্মার্ট ফোন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 20, 2025 4:40 pm

রাজধানীর কামরাঙ্গীরচরে এক সাংবাদিকের বাসার একটি ফ্ল্যাট থেকে ৪টি ফোন খোয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভাড়াটিয়াবেশে চোরচক্র কৌশলে ঘরে ঢুকে ফোনগুলো হাতিয়ে নিয়ে দ্রুত পালিয়ে গেছে। একই দিনে হুজুরপাড়া এলাকার একটি বাসা থেকে আরেকটি ফোন খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় থানায় জিডি করা হয়েছে। এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম।

ভুক্তভোগী এস এম রিয়াদ আরেফিন জানান, তিনি সপরিবারে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৯ নম্বর গলির ৫৩৬ নম্বর (সাবেক ১) নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে থাকেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮ টা থেকে সাড়ে ৯টার মধ্যে তার পরিবারের ব্যবহৃত ৩টি স্মার্ট ফোন ও ১টি বার্টন ফোন খোয়া যায়। ফোনগুলো রুমের ভেতর ড্রেসিং টেবিলে রাখা ছিল।
তার পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় ফ্ল্যাটের মূল দরজা ভিড়িয়ে নিচ থেকে নাস্তা আনতে যান রিয়াদ আরেফিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় কে বা কারা রুমে ঢুকে মুহুর্তের মধ্যে ৩টি স্মার্ট ফোন ১. One Plus Nord CE4 Kite, IMEI-867790074664994, IMEI-867790074664986, Redmi A3, IMEI-868565077805813, IMEI-868565077805821, IMEI-868565077805821, ৩. Realme C55, IMEI-864215061407051, IMEI-864215061407044 এবং ৪. SYMPHONY D43 বার্টন ফোন, যার IMEI-35614580693887, IMEI-356145806937895, মোট ৪টি ফোন হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে। বিষয়টি টের পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজ করেও তা আর পাওয়া যায়নি। পরে বেলা ১১.৫৯ মিনিটের দিকে থানায় গিয়ে একটি জিডি (জিডি নং-১১৫৯) করেছেন রিয়াদ আরেফিন। এর আগেও দু’দফায় একটি আইফোনসহ ৩টি স্মার্ট ফোন খোয়া যায় তার। সে ঘটনায় থানায় জিডি করা হলেও এখনও তার কোনো হদিস মেলেনি।

ভুক্তভোগীর বড় ভাই দৈনিক সবুজ বাংলার অপরাধ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক এস এম দেলোয়ার হোসেন বলেন, প্রায় ৩ বছর আগে আমার রুম থেকেও অপো ও স্যামসং ব্র্যান্ডের দু’টি স্মার্ট ফোন রুম থেকে চুরি করে নিয়েছে চোরচক্র। বোরকা পরিহিত অপরিচিত দুই নারী ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা বলে আমার রুমে ঢুকে ফোন দু’টি চুরি করে দ্রুত পালিয়ে যায়। ওই ঘটনায় থানায় জিডি করলেও পুলিশ তা এখনও উদ্ধার করতে পারেনি।

এদিকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ডের হুজুরপাড়ার সেলিম মিয়ার ভাড়া বাসা থেকে ভাড়াটিয়া জান্নাতুল ফেরদৌস জ্যোতির ব্যবহৃত স্মার্ট ফোন খোয়া গেছে। ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস জ্যোতি বলেন, ঘটনার সময় আমি ঘুমিয়ে ছিলাম। উঠে দেখি আমার ব্যবহৃত (Realmi 11Pro 5G, hvi IMEI-1-467288060434670, IMEI-2-867288060434662) স্মার্ট ফোনটি নেই। পরে বেলা ১১.৫৮ মিনিটে থানায় গিয়ে একটি জিডি ( জিডি নং-১১৫৮) করেছি।

এ বিষয়ে জানতে চাইলে জিডি’র তদন্ত কর্মকর্তা এএসআই মো. সাইফুল ইসলাম বলেন, পৃথকভাবে স্মার্ট ফোন খোয়া যাওয়ার বিষয়ে থানায় পৃথক দু’টি জিডি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, থানায় জিডি হয়েছে। খোয়া যাওয়া ফোন উদ্ধারে কাজ করছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে কাজের টাকা আনতে বের হয়ে নিখোঁজ রাজমিস্ত্রি

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

প্রাইভেট কারের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন প্রস্তাব

উত্তরখানে জুলাইযোদ্ধা সংসদে আহ্বায়ক রহস্যজনক মৃত্যু

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার, সাধারণ সম্পাদক জীবন

ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

নাসিরনগরে ভূয়া কৃষি কর্মকর্তা সেজে প্রতারণা,জনতার হাতে আটক

রাজারহাটে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ৮শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

দেশের তিন বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন