রাজধানী বাড্ডা ব্রাক ইউনিভার্সিটির সামনে দস্তাপারা পাড়ার সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৪০)এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই)মোঃ মাহবুব আলম জানান, আমরা খবর পেয়ে মধ্যরাতে বাড্ডার ব্রাক ইউনিভার্সিটি সামনে গিয়ে অজ্ঞাত এক নারীকে পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আশেপাশের লোকের মুখে জানতে পারি নিহত ওই নারী ভবঘুরে প্রকৃতির রাস্তা পারাপারে সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন,পরে ভাবিকে নিয়ে আসলে তার মৃত্যু হয়। নিহত নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে ,প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


















