রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বুদ্ধিজীবী ১ নং গেটের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার(২৬ জুলাই)দুপুরের দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করে ।
নিহতের বাবা বশির উদ্দিন জানান, আমার ছেলে সাইনবোর্ড এলাকায় একটি হার্ডবোর্ড এর দোকানে কাজ করেন। আজ সকালে আমার ছেলে শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আমি জানতে পারি আমার ছেলেকে কি বা কারা ছুরিকাঘাত করেছে।পরে গুরুতরত অবস্থায় প্রথমে আমার ছেলেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বড়নদী উপজেলার নোকিয়া গ্রামের। বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন। আমার ছেলের এক ছেলে এক মেয়ে রয়েছে আর দুই মেয়ে দুই ছেলের মধ্যে সে বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















