টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক-১১

প্রতিবেদক
এ কে পলাশ
November 23, 2025 10:18 am

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে তল্লাশি চেকপোস্টে এ হামলার পর পুলিশের তিন সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় রবিনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হলে সে উত্তেজিত হয়ে এক পুলিশ সদস্যের হাতে কামড় দেয় এবং পালিয়ে যায়। ওই সময় স্থানীয় মাদক ব্যবসায়ী চক্র পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় যাদের আটক করা হয়েছে তারা হলেন—ধর্মপুর এলাকার ইমরান হোসেন ওরফে ইমু/ইমন (২৮) এবং সিয়াম (১৯); মন্দবাগ রেলস্টেশন, কসবা এলাকার স্থায়ী বাসিন্দা ও ধর্মপুরে ভাড়াটিয়া পারভেজ (৩০); ধর্মপুর রেলগেট এলাকার দুই ভাই আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫) এবং আব্দুর রহমান (৩৮); পশ্চিম বাগিচাগাঁওয়ের মাহফুজ (২৪); ধর্মপুর মেম্বার বাড়ির চামেলী (২৮), রুজিনা (৩০) ও পাখি (৩২); পলাতক রবিনের স্ত্রী সুমি আক্তার (১৮); এবং বলরামপুর এলাকার মো. মাহবুব আলম ওরফে মাসুম (৪৫)।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “চেকপোস্টে তল্লাশি চালানোর সময় রবিনের কাছে ছুরি পাওয়া গেলে সে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। এতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনার পর তদন্ত ও অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীদের সনাক্তে কাজ চলছে এবং পলাতক রবিনকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডাকসুতে ভাঙচুর, জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব

ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড

কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

ছাতকে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জঙ্গল সলিমপুরে বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তিন মামলায় গ্রেপ্তার ২২

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

বাজেট অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর নির্দেশনা

কুমিল্লায় ৫ সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল

ময়মনসিংহের একটি বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী ৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েছে