টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 14, 2026 11:07 am

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত ৮টা ৪০ মিনিটে উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. আশরাফ (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বীরগঞ্জ থানার এসআই নেহারঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁর কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী অভিযানে প্রশাসনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

ইসরাইলসহ মধ্যপ্রাচ্য-জুড়ে যথাযথ জবাব দিচ্ছে! ইরান কাতার বাহরাইন আমিরাত ও কুয়েতে বিক্ষোরণ!

মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ, তিন সদস্যের পরিচালনা কমিটি গঠন

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি,সৌদিতে ৫২ বাংলাদেশি হাজির মৃত্যু

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী মৃত্য

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

সাভার পৌর যুবদল নেতা মুকুল মোল্লার জন্মদিন আজ