টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 24 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কদমতলী মাদক কারবারিদের ছুরিকাঘাতে আপন দুই ভাই আহত

প্রতিবেদক
কে এস ইসলাম
November 24, 2025 2:27 pm

রাজধানীর কদমতলী থানা উত্তর মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড এলাকায় মাদক ব্যবসীদের ছুরিকাঘাতে আপন দুই ভাই আহত হয়েছে।আহতরা হলেন, ঝন্টু সর্দার (৩০) ও শাকিল সরদার (১৮)

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের২জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে বিকাল চারটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদের বাবা মোঃ মোতালেব সরদার জানান
উত্তর মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড এলাকায় মাদক ব্যবসায়ী রাজিব, রজব, রাকিব আলমসহ ৫/৭জন মাদক ব্যবসাকে কেন্দ্র করে আমার ছেলের উপরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমার দুই ছেলে গুরুতর আহত হন, পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।আমার বড় ছেলে ঝন্টুর মাথায়,পিঠে চুরিকাঘাত রয়েছে ও ছোট ছেলে শাকিলের পিঠে ও বাম কানে ছুরিকাঘাত রয়েছে।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলা সদরপুর থানা চন্দনপাড়া গ্রামে।বর্তমানে,কদমতলীর উত্তর মুরাদপুর হাজী লাল মিয়া সরদার রোডের ৩৪২ নম্বর বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,কদমতলী উত্তর মুরাদপুর এলাকায় মাদক ব্যবসায়ী ছুরিকাঘাতে দুই ভাই আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে,তাদেরজরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন একজনের অবস্থা গুরুতর ও আরেকজন শঙ্কামুক্ত দুজনেরই চিকিৎসা চলছে।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত