টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 25 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা অভিমুখে বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 25, 2025 10:02 am

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা দিলে আটকে দেয় পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে রওনা দেন ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা। তবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছাতেই পুলিশ তাদের বাধা দেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাধা পেয়ে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

প্রতিবাদকারীদের অভিযোগ,পূর্বের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেওয়া হলেও এবার মাত্র দুই মাসেরও কম সময় দেওয়া হয়েছে। তাদের দাবি, এই সময়সীমা সম্পূর্ণ অযৌক্তিক।

আমরা পর্যাপ্ত প্রস্তুতির সময় চাই। সময় না দিলে পরীক্ষা পিছিয়ে দিতে হবে। আমাদের দাবি না মানলে আমরা রাজপথেই আন্দোলন চালিয়ে যাব।”

শিক্ষার্থীরা ২৭ নভেম্বরের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানান। একই সঙ্গে পিএসসি চেয়ারম্যানের পদত্যাগেরও দাবি তুলেছেন তারা। তাদের অভিযোগ আন্দোলন চলার পরও পিএসসি চেয়ারম্যান স্বৈরাচারী আচরণ করছেন।

এ বছরের ১৯ সেপ্টেম্বর দেশের ৮ বিভাগে অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন। ফল প্রকাশ হয় ২৮ সেপ্টেম্বর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বনানীর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক

নেতানিয়াহুর ‘সন্ত্রাস’ বিশ্বশান্তির জন্য চরম হুমকি: এরদোয়ান

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

রাউজান আর্ট স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

সংরক্ষিত আসন,বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী