রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ১৬টি ইউনিট পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১১টি ইউনিট কাজ করছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আমাদের কাছে কড়াইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে আমাদের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গেছে। বাকিগুলো পথে আছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ১৬টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে এখনো আসেনি।



















