টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
November 28, 2025 8:32 am

তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রদল গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়ক ও কড়িকান্দি বাজারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবুর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিতাস উপজেলা ছাত্রদল।এতে উপজেলার সদর কড়িকান্দি বাজারের অলিতে-গলিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাস্ট্র কাঠামো মেরামত করার নির্দেশ মোতাবেক এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় আল আমিন হক বাবু বলেন,আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দিনরাত দলের জন্য কাজ করে যাচ্ছি আমরা ছাত্রদল। আমরা সব সময়ই আমাদের দলের সিনিয়র নেতাদের আদেশ পালন করে যাচ্ছি। এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ কর্মী হিসবে কাজ করে যাচ্ছি। আমাদের আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে মাফিয়া ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে আমরা রাজপথে ছিলাম,এবং মাফিয়া আওয়ামী লীগ সরকারের পতন করে তারপরে ঘরে ফিরে যাই।আল আমিন হক বাবু বলেন- দলের দুর্দিনেও ছিলাম এবং আগামীতে থাকবো ইনশাআল্লাহ, আমি স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে ডজন খানেক মামলার খড়গের শিকার হয়েছি এবং একাধিক বার হামলা শিকার হওয়ার পরও বিএনপির রাজনীতি থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হইনি এবং ভবিষ্যৎও হবো না। লিফলেট ও গণসংযোগের সময় আল-আমিন বাবুর

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাথে আরও উপস্থিত ছিলেন- তিতাস উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফাহিম সরকার,ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রধান,উপজেলা ছাত্র দলের যুগ্ম- আহবায়ক মো.রুবেল সরকার, রাসেল আহমেদ, মো.তানভীন আহমেদ নুর,সদস্য রাকিব হাসান, সাব্বির রহমান, মাহবুব আহমেদ, সাইদি,মেহেদী হাসান, আবদুল হাকিম, আশিকুর রহমান, সজিবুর রহমানসহ
৫ শতাধিক নেতা-কর্মী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাইফের ঝড়ে বাংলাদেশের রেকর্ড, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য

নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে ঢামেকে মৃত্যু

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

বীরগঞ্জে নিজপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

কেরানীগঞ্জে এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার

“সময় চাই” স্লোগানে ৪৭তম বিসিএস লিখিত পিছিয়ে দেওয়ার দাবিতে জাবি শিক্ষার্থীদের আন্দোলন

নাসিরনগরে ডাক বাংলাে ও দোলমন্দিরে পর্যটকদের ভীর,যেন মিনি কক্সবাজার

নিউ ইস্কাটনে ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটকর্মী মৃত্যু

নানিয়ারচর সেনা জোন কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি