টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ: প্রেস সচিব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 29, 2025 2:27 pm

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কিছু রাজনৈতিক মহল ও গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন।

শনিবার ( ২৯ নভেম্বর ) প্রকাশিত স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, সাধারণ মানুষ এখন ‘স্বঘোষিত বিশেষজ্ঞদের’ অযৌক্তিক বক্তব্য এবং সেগুলো প্রচারকারী প্ল্যাটফর্মে ক্লান্ত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর অপারেটর এপিএম, ডিপি ওয়ার্ল্ড, হাচিসন এবং পিএসএ এর পরিচালনায় বিশ্বজুড়ে ৫০০টির বেশি সফল বন্দর টার্মিনাল রয়েছে।
এগুলো আন্তর্জাতিক কোম্পানিগুলোর দক্ষতা ও বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতা ও গণমাধ্যম ডিপি ওয়ার্ল্ড ও জিবুতির মধ্যকার একটি ক্ষুদ্র আইনি বিরোধকে অতিরঞ্জিতভাবে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, বাস্তবতা মেনে নেওয়ার সময় এখনই। তা না হলে এ ধরনের রাজনীতি এবং প্রচারণা দ্রুতই অচল হয়ে পড়বে।

তথ্যভিত্তিক আলোচনাই এখন সমাজের প্রত্যাশা এ মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গউছ খালাস

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়

ঢাবিতে বাংলা শিখতে চীনা শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে, তিন বছরে বেড়েছে ৭৩ শতাংশ

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

গেন্ডারিয়ায় গোলাগুলি, পুলিশের লুণ্ঠিত ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৫

এপ্রিলে নির্যাতনের শিকার ২৯৪ নারী-শিশু, ‘মব সন্ত্রাসে’ নিহত ২২

ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

চট্টগ্রামের পাহাড়ি কৃষকের মুখে হাসি ছড়াচ্ছে সুস্বাদু ‘কাঞ্চন পেয়ারা’ রফতানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে

নাসিরনগর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি