টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়

প্রতিবেদক
রেজাউল হক
July 8, 2026 8:42 am

লালমনিরহাটের বড়বাড়ী পঞ্চগ্রাম ইউনিয়নের প্রাণ আরএফএল (জুস গ্রুপ)-এর স্থানীয় ডিলার উজ্জ্বল চন্দ্র রায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এক কর্মরত সাংবাদিককে ফেসবুক কমেন্টে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করার পাশাপাশি চরম অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগ উঠেছে।

সত্য ঘটনা আড়াল করতে এবং নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই ওই ডিলার গণমাধ্যমের কণ্ঠরোধের এই অপচেষ্টা চালিয়েছেন বলে, স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক সাংবাদিক সহ সচেতন নাগরিক সমাজ মনে করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুসন্ধানে জানা যায়, ডিলার উজ্জ্বল চন্দ্র রায়ের(২৭), পিতা: সুধাংশু রায় খামখেয়ালিপনা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং চরম অপেশাদার আচরণের কারণে একের পর এক সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) চাকরিচ্যুত হচ্ছেন এবং অনেকে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিচ্ছেন। এই সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে একটি সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়।

​সংবাদটি প্রকাশের পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়। নিজের অপরাধ ঢাকার কোনো উপায় না পেয়ে তিনি উল্টো প্রতিবেদনকারী সাংবাদিককে ‘ভুয়া সাংবাদিক’ বলে কমেন্টে বলেন এবং অপপ্রচার শুরু করেন এবং সামাজিক ও পেশাগতভাবে হেনস্তা করার চেষ্টা চালান।

ভুক্তভোগী চাকরিচ্যুত ও কর্মরত সেলস রিপ্রেজেন্টেটিভরা জানান, ডিলার উজ্জ্বলের অবমাননাকর আচরণ ও অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই চাকরি খাওয়ার হুমকি দেওয়া হয়। আর এই সত্য যখন গণমাধ্যমে উঠে এলো, তখন তিনি নিজের অপরাধ স্বীকার না করে উল্টো সংবাদকর্মীর ওপর চড়াও হয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

এদিকে সত্য সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, হলুদ সাংবাদিকতা কিংবা ব্যক্তিগত আক্রোশ নয়, বরং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সংবাদটি করা হয়েছে। ডিলারের এই ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বলে জানিয়েছেন।

স্থানীয় সংবাদকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত ডিলারের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯

ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-কুমিল্লায় কৃষিমন্ত্রী

তিতাসে মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ না করে বিল উত্তোলনের ঘটনায় তদন্তে দুূদক

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ভূরুঙ্গামারীতে জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে ধানের শীর্ষ এর গণ জোয়ার সৃষ্টির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করা সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী