টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 30, 2025 11:19 am

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার ( ৩০ নভেম্বর ) বিকেলে প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত এক সেশনে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান বর্তমানে লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সে বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকাবে এমনটি অস্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তা নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে সামঞ্জস্য করতে সময় লাগছে। তবে আশা করা হচ্ছে দুই দেশের ওয়ার্কিং রিলেশন দ্রুতই স্বাভাবিক হবে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও দিল্লির পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তাকে ফেরত পাঠানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না-ও দেয়, তবুও ঢাকা-দিল্লি সম্পর্ক অচল হয়ে যাবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুত ফিরিয়ে আনার প্রত্যাশা করছে বাংলাদেশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে সাংসদ এম এ হান্নান এমপি

নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধ

আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প

রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপির প্রার্থীরা

১৬ বছরের পথচলার ইতি, ব্রাজিলকে বিদায় বললেন নেইমার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু

বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

শাস্তির মুখে ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা ২ পুলিশ সদস্য প্রত্যাহার

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আগের সবাই বাদ

ফুটপাতে দোকান দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে চা বিক্রেতা নিহত