টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের কোরআন খতম ও বিশেষ দোয়া

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
December 1, 2025 1:18 pm

কুমিল্লার তিতাসে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল

সোমবার (১লা ডিসেম্বর) উপজেলার কড়িকান্দিস্থ এবতেদায়ী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় তিতাস উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দোয়া মাহফিলে মাদরাসার হাফেজ ও এতিম শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফাহিম সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন হক বাবুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রুবেল সরকার, রাসেল আহমেদ, মো. তানভীন আহমেদ নূর, রকিবুল হাসান সাকিব, সদস্য রাকিব হাসান, সাব্বির রহমান, মাহবুব আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দোয়া মাহফিলে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় ছাত্রদল নিয়মিতভাবে দোয়া ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”

তারা আরও বলেন, “দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাড্ডা কেন্দ্র ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা: ডা. জাহেদ

কুমিল্লায় পুলিশ সদস্যকে আটকে রেখে চাদা চাওয়ার অভিযোগে আটক-২

ভারতে নাইটক্লাবে অগ্নি-দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু

বাবার মৃত্যুর ৫ দিন পরে ছেলে তানভীর না ফেরার দেশে

বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

যেখানেই হিজবুল্লাহ প্রয়োজনে সেখানেই হামলা চালাবে ইসরায়েল: নেতানিয়াহু

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চলন্ত ট্রেনে হারিয়ে যাওয়া জাপানি নাগরিকের লাগেজ উদ্ধার; গ্রেফতার ০২

ডিআরইউতে চলমান এআই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকরা এআই না জানলে কর্মক্ষেত্রে ঝুঁকিতে পড়বে গণমাধ্যম কর্মীরা

শিরোপা-খরা কাটলো না, রোনালদোর আরও একটি কান্নার রাত