টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 7 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নাইটক্লাবে অগ্নি-দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 7, 2025 6:15 am

ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরা’র বাগা বিচে অবস্থিত। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার মধ্যরাতে রাজ্যের আরপোরা এলাকার একটি ক্লাবে আগুন লাগে। এতে বেশ কয়েকজন পর্যটকও নিহত হয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’

তিনি লেখেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড

বিধবা চা দোকানিকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় চাঁদা দাবির অভিযোগ

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জনকে দিনাজপুরে বদলি করা হয়েছে

ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে কী হবে, জানাল ফায়ার সার্ভিস

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু জাতীয় বার্নে ১৭ ও ঢাকা মেডিকেলে ১জন এই নিয়ে ১৮জনের মৃত্যু

মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়ামাল

ঈদকে সামনে রেখে ‘‘ঈদ’’ বাজারে নতুন নোটের চাহিদা তুঙ্গে বিক্রি হচ্ছে বাড়তি দামে

ছুরিকাঘাতে আহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোটরসাইকেল ও একটি ব্যাগ হাড়ালেন এক ব্যবসায়ী

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল প্রধানমন্ত্রী