টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে শিশু পাচারকারী চক্রের দুই নারী আটক

প্রতিবেদক
কে এস ইসলাম
December 2, 2025 2:01 pm

ঢাকা মেডিকেলে শিশু পাচারকালে দুইনারী আনসার সদস্যের হাতে আটক।তারা হলেন, মোছাঃ নাহার বেগম (৪৭) ও মোছাঃ হাসিনা বেগম(৩৮)।পরে ওই দুই নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (০২ নভেম্বর)সন্ধ্যার দিকে ঢামেক হাসপাতাল ১০৬ নম্বর ওয়ার্ডে সামনে থেকে ওই দুই নারীকে আটক করেছে ডিউটিরত আনসার সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আলমগীর হোসেন জানান,১০৬ নম্বর ওয়ার্ডে দুইজন নারী একজন ছেলে শিশুকে নিয়ে যাওয়ার সময় ডিউটিরত আনসার সদস্যরা বাঁধা দেয়।পরে তাদের দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায়।তারা জানায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকা নাহার নামে একটি মেডিকেল সেন্টারের মালিক নাহার ও তার বোন হাসিনা ৫০,০০০ হাজার টাকার বিনিময়ে ওই শিশুটিকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করার পরিকল্পনা করছিল।তারা কমিলা বেগম নামের এক নারীর সাথে ৫০ হাজার টাকা কন্টাক্ট করে ও সুকৌশলে বাচ্চাটাকে নিয়ে হাসপাতাল থেকে যাওয়ার সময় আমাদের হাতে ধরা পড়ে।

তিনি আরো জানান, তারা আরো জানায় বিভিন্ন অসহায় নারীদের এভাবে টাকার প্রলোভন দেখিয়ে তাদের বাচ্চাকে অন্যত্র বিক্রি করে দেয়।তারা দুইজন আরো স্বীকার করে শিশু পাচার ও শিশু ক্রয় বিক্রয় এর সাথে তারা জড়িত। পরে ওই নারী দুজনকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই শিশু বাচ্চা মা জানান,তার অপারেশনে জন্য ঢামেকে ২২হাজার টাকা খরচ করেছে আর বাকি টাকা দিয়ে এই শিশুটিকে তারা অন্য জায়গায় বিক্রি করে দিবেন। পরবর্তী ওই নারী আর শিশুটিকে দিতে চায় না এবং বাচ্চাকে দুধ খাওয়াতে দেয় দেয় না ওই পাচারকারীরা নারীরা।গত (২৯ তারিখে) সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেয় কমিলা বেগম। আজকে তারা সুকৌশলে বাচ্চাকে নিয়ে আগে বেরিয়ে যাওয়ার সময় আমাদের আনসার সদস্যদের হাতে ধরা পড়ে।

আটককৃত নাহারের ছেলে ফাহিম জানায়, বাচ্চার মা কামিলা অসহায় গরীব আমরা তাকে বাসায় রেখে তার দেখাশোনা করাই। চিকিৎসক জানিয়েছিলেন তার জরায়ুতে একটি সিস্ট হয়েছিল এবং পরে অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা ঢাকা মেডিকেলে ভর্তি করি,আমার মা ও খালা শিশু পাচারকারীর চক্রের সদস্য নয়। ওই মহিলাকে সাহায্য করতে এসেই আমার মা ও আমার খালাকে ফাঁসানো হয়েছে।আমাদের একটি নাহার মেডিকেল সেন্টার নামে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় হাসপাতাল রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রেসিডেন্ট জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের কারিগর

নারী-শিশু ও তরুণদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ওপর জোর

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার এমপি নজরুলের নারীকাণ্ডে দেশজুড়ে তোলপাড়

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকির ঘটনায় থানায় জিডি

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটি বাকছড়িতে বসতঘর আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে নানিয়ারচর সেনা জোন

স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় গ্রেফতার হিরো আলম

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

উত্তেজনার মধ্যেই ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি