টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 16 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী আহত

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 16, 2025 5:19 am
নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর শাহ আলী রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে সাজ্জাদ হোসেন রাব্বি(২৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে ।

মঙ্গলবার(১৫ এপ্রিল) ‘দিবাগত রাত সোয়া ১২ দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গুলিবিদ্ধ হোসেন রাব্বিকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোহাম্মদ শান্ত জানান, ‘হোসেন রাব্বি একজন ইন্টারনেট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে অন্য ব্যবসায়ী মিরাজের সাথে তার দ্বন্দ্ব চলছিল।সেই দ্বন্দ্বের জেরে সাজ্জাদ হোসেন রাতে রাইনখোলা ঈদগা মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় মিরাজ গ্রুপের একজন তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এতে তার পিঠের বাম পাশে গুলি লাগে। পরে আমরা খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যায় । পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় । বর্তমানে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, ‘সাজ্জাদ হোসেন শাহ আলী থানাধীন মিরপুর ১ এর ১৯ নম্বর রোডের সি ব্লকের ৩৪ নম্বর বাসায় থাকে।তার বাবার নাম দেলোয়ার হোসেন।চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,’মিরপুরের শাহ আলী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ইন্টারনেট ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।বর্তমানে তার চিকিৎসা চলছে। বিষয়টি শাহ আলী থানার পুলিশকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, দুই তরুণীসহ আটক ৩

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক 

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৯

এবার সরাসরি চালকদের বিরুদ্ধে হবে ট্রাফিক মামলা: ডিএমপি

এবার সরাসরি চালকদের বিরুদ্ধে হবে ট্রাফিক মামলা: ডিএমপি

রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

আরসিসি কাশিনাথপুরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর চেক হস্তান্তর

৩০ দিনের মধ্যে বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আরব আমিরাতের

নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠিত, দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ