টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা শহরস্থ বেসরকারি ২টি মানহীন ক্লিনিকে জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে নির্বাহী মাজিস্ট্রেট অভিযান

প্রতিবেদক
দূরজয় খান
December 3, 2025 4:15 pm

পাবনা শহরস্থ বেসরকারি ০২টি মানহীন ক্লিনিকে জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে নির্বাহী মাজিস্ট্রেট জনাব প্রনয় কুমার বীর ও সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জাহিদ কামাল এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।

উক্ত ক্লিনিক দুটির নাম ও জরিমানা হলোঃ
ক) গ্লোরিয়াস হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার-২০,০০০/টাকা জরিমানা।
খ) নিউ হেলথকেয়ার ক্লিনিক-৩০,০০০/টাকা জরিমানা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য,উক্ত ক্লিনিক ০২টির চিকিৎসা সেবার মান খুব নিম্ন। কোন রেজিস্টার্ড চিকিৎসক ও নার্স নেই। দালালের মাধ্যমে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হতে রোগী ভাগিয়ে নিয়ে এসে (অনকলে) যেকোন ডাক্তার ডেকে এনে অপারেশন করে থাকে। এরপর ফলোআপে কোন ডাক্তার আসে না। এমনকি রোগীর ছাড়পত্র দেওয়ার সময় প্রতিষ্ঠানের মালিক নিজেই ছাড়পত্র ও প্রেসক্রিপশন লিখে থাকে। কয়েক বছর হতে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন নেই। এছাড়াও সরজমিনে গিয়ে ক্লিনিক ০২টিতে ওটি রুম অপরিষ্কার,একই ফ্রিজে ব্লাড ,আলু, পটল, দুধ পাওয়া গেছে।

সিভিল সার্জন কর্তৃক বার বার উপরোক্ত ০২টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে বন্ধ/সিলগালা করে দিলেও বর্তমানে ক্লিনিকগুলো পুনরায় পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল । যার ফলে পাবনা শহরস্থ এরকম মানহীন ক্লিনিকগুলোতে রোগী মারা যাওয়া সহ বিভিন্ন দুর্ঘটনা ঘটছে।

অত্র কার্যালয়ের ০২ জন সদস্য উক্ত ক্লিনিক দুটিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা সহ সার্বিক বিষয়ে বিগত কয়েকদিন তথ্য সংগ্রহ করেন।
খ
আজ ১০৩০ ঘটিকা থেকে ০১জন উপপরিচালক কর্মকর্তার নেতৃত্বে ১০জনের একটি টিম উক্ত ক্লিনিক ও তৎসংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে।

পরবর্তীতে বিষয়টি যুগ্ম -পরিচালক ,এনএসআই পাবনা জেলা প্রশাসককে অবগত করা হলে জেলা প্রশাসকের নির্দেশক্রমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সহ একটি টিম অভিযান পরিচালনা করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের গাজীপুরে দিনব্যাপী আনন্দ ভ্রমন

রাড্ডার ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ চান জামায়াত আমির

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি,দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিলো এবিজি ফাউন্ডেশন

রমনা থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, ১০ মিনিটে যা যা ঘটলো

তিতাসে ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে ১৫ হাজার মানুষের চলাচল