টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীদের ভোগান্তি বিবেচনায করে কমপ্লিট শাটডাউন’কর্মসূচি স্থগিত

প্রতিবেদক
কে এস ইসলাম
December 4, 2025 7:51 am

কমপ্লিট শাটডাউন’কর্মসূচি পালনের কথা থাকলেও রোগীদের ভোগান্তি বিবেচনায় করে স্থগিত রেখে সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত অর্ধ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(০৪ডিসেম্বর)সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবাঅর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এর আগে বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চার ঘন্টা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা।এরও আগে (৩০ নভেম্বর ) দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চত্বরে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাঈন উদ্দিন মঞ্জু।

তারা জানান, আমাদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের ফাইলটি দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। বহুবার দপ্তর ও মন্ত্রণালয়ে ফাইল উপস্থাপন করলেও ‘অজ্ঞাত কারণে’ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। নিয়মতান্ত্রিক আন্দোলন, দাপ্তরিক যোগাযোগ এবং জনপ্রশাসন বিধি শাখার সব দাবি পূরণ করেও প্রশাসনিক জটিলতা,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও বিভিন্ন অজুহাতে ফাইল ফেরত দেওয়ার অভিযোগ করেন তারা। এতে করে সময়ক্ষেপণ ও নতুন জটিলতা তৈরি হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

বক্তারা আরও বলেন,ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যে ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন।অথচ একই যোগ্যতা ও একই দাবি থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে সিদ্ধান্ত ঝুলে আছে। গত ৩০বছর ধরে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের দ্রুত পদক্ষেপ না হলে আগামী সোমবার থেকেই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করা হবে। তবে হাসপাতালের জরুরি বিভাগ কর্মসূচির বাইরে থাকবে। এছাড়া আগামী সোমবারের মধ্যে দাবি পূরণ না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অর্ধদিবস কর্মবিরতির কারণে ঢামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি চরমে ওঠে। রেডিওলোজি বিভাগ বন্ধ থাকায় অনেক রোগী এক্স-রে ও আল্ট্রাসনোগ্রামের জন্য বারান্দা ও করিডোরে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন। মেডিসিন স্টোরের সামনে ওষুধ নিতে আসা রোগীদের লম্বা লাইন তৈরি হয়। সেবাবঞ্চিত রোগীরা ক্ষোভ প্রকাশ করেন।

আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন, তবে সরকারের ইতিবাচক উদ্যোগের অপেক্ষায় রয়েছেন। এ সময় তারা স্লোগান দেন তুমি কে আমি কে টেকনোলজিস্ট,ফার্মাসিস্ট দশম গ্রেড দিতে হবে দাবি একটাই, দশম গ্রেড।
রায়েরবাগ থেকে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন শিউলি। সকালে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা সাধারণ গরিব মানুষ। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি, কিন্তু এখানে এসে উল্টো ভোগান্তির শিকার হচ্ছি। ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্টদের দাবি পূরণ না হওয়ার সঙ্গে আমরা গরিব রোগীদের কী সম্পর্ক? কেন আমাদের কষ্ট করতে হবে তাদের প্রশাসনিক সমস্যার জন্য? আমাদের তো কেউ দেখে না, কথা শোনেও না।”

জিঞ্জিরা থেকে চিকিৎসা নিতে আসা মো. এনামুলও একই অসহায়তার কথা জানান। তিনি বলেন, “ভোর চারটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ডাক্তার দেখাতে পারলেও এখন পর্যন্ত কোনো টেস্ট করতে পারিনি। যদি রেডিওলোজি–ল্যাব সব বন্ধ থাকে, তাহলে আমরা গরিব রোগীরা যাব কোথায়? আমাদের তো আর বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই।”

শরীয়তপুর থেকে আসা মো. হান্নান দেওয়ান জানান, গাছ থেকে পড়ে কোমরে ব্যথা পেয়ে সকাল সাতটায় হাসপাতালে এসেছিলেন। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তিনি ডাক্তার দেখাতে পারেননি, কোনো পরীক্ষাও হয়নি। ক্ষোভ ও অসহায়তার সুরে তিনি বলেন, “আমরা গরিব বলে সরকারির হাসপাতালে আসি। কিন্তু সরকারের ভুল আর প্রশাসনিক জটিলতার সাজা আমরা কেন পাব? আমাদের মতো রোগীরা তো এখন দিশেহারা। এভাবে চললে একসময় রোগীরাই আন্দোলনে নামবে। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের জীবনই বিপন্ন হবে।”

এ সময় উপস্থিত আরও কয়েকজন রোগী অভিযোগ করেন, হাসপাতালে এসে কেউ জানায় না কোন বিভাগ বন্ধ, কোথায় যেতে হবে বা কীভাবে চিকিৎসা পাওয়া যাবে। অনেকে বলেন, সেবা না পেয়ে তারা বারবার লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। বৃদ্ধ, শিশু, আহত রোগীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও নেই। তারা অনুরোধ করে বলেন, “মানুষের চিকিৎসা বন্ধ রেখে যে দাবি আদায় হয় তা আমরা বুঝি না; তবে চিকিৎসা বঞ্চিত হয়ে যে কষ্ট হয় তা আমরা হাড়ে হাড়ে টের পাই। দ্রুত সমস্যার সমাধান না হলে গরিব মানুষের পক্ষে হাসপাতালে আসাই কঠিন হয়ে যাবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢামেক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট খাজা মাঈন উদ্দিন মঞ্জু, ঢামেক হাসপাতালের বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব সাইদুর রহমান সিদ্দিকী,, বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের মহাসচিব মো. রিপন শিকদার, ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সিকদার মোঃ জসিম উদ্দিন,জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের টেকনোলজিস্ট মোঃ সইবুর রহমান ও মোঃ সাইফুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে দুর্গাপূজা, ১০ অক্টোবর থেকে জোরদার নিরাপত্তা

রাজবাড়ীতে আওয়ামী লীগের নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি ৫০ বছর পর উদ্ধার

টিকার অভাবে শিশু মৃত্যু,ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ

রাজধানী হাতিরঝিল থানাধীন অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ 

আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে ‘পারমাণবিক’ বিপর্যয় ঘটাতে চাইছে: রাশিয়া

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

কে এই মোশারফ হোসেন শুভ? জিরো থেকে হীরো, সন্ত্রাসী রাজত্বকায়েম করে যাচ্ছে আশকোনা এলাকায় ! পুলিশ প্রশাসন নীরব এলাকাবাসীরা আতঙ্কে

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

উত্তর বাড্ডার একটি বাসা থেকে ঢাবির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ