টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী হাতিরঝিল থানাধীন অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 8, 2025 11:18 am

রাজধানীর হাতিরঝিল থানার রেঙ্গো ক্রসিং এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোঃ মান্নান (৪৫) নামের এক ব্যক্তির ৫৯,৫০০/= টাকা খুইয়েছে ও অজ্ঞান পার্টির ৫ সদস্যকে পাবলিকের গণধোলাই পুলিশে সোপর্দ।

বুধবার (০৮ অক্টোবর) দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিকেল সাড়ে ৩টার দিকে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোঃ হামীম জানান,গুলিস্তান গামী গাজীপুর পরিবহনে যাওয়ার সময় গাড়িতে অজ্ঞান পাটির সদস্যরা সু-কৌশলে তাকে চেতনাশক কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থাকা
৫৯,৫০০ টাকা নিয়ে যায়,পরে বাসের যাত্রীরা টের পেয়ে ৫জন অজ্ঞান পার্টির সদস্যদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

হাতিরঝিল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রাজিব হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গণধোলাই দিয়ে আমাদের হাতে সোপর্দ করে।অজ্ঞান পার্টির সদস্যরা হলেন, নুর আলম (৪৫), ওসমান (৪০),রশিদ (৪৭),কামাল (৪৫) বিল্লাল (৪০) তাদের পাঁচ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। এবং অজ্ঞান পার্টির সদস্যদের  জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে ও ভুক্তভোগী মান্নানকে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, মান্নানের গ্রামের বাড়ি বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানাজাঙ্গালিয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের সন্তান। বর্তমানে,উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় থাকতেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা

বীরগঞ্জে গড়ফুতু উদয় ক্লাবের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ, ৭ জন নিহত, আহত ২ শতাধিক

ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে  বিকাশ লেনদেনকে টর্চের আলোয় ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু

নড়াইলে পাট কেনাবেচা নিয়ে ১০ বাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগ পাট ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর