রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকায় একটি বাসায় সামিয়া আক্তার (দিয়া)(১৫)নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহত নবম শ্রেণির শিক্ষার্থী
শুক্রবার(০৫ ডিসেম্বর)রাতে দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকে নিয়ে আসা সামিয়ার ভাই নাজমুল জানান,আমার বোন ধনিয়া বর্ণমালা হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রাত ৮টার দিকে সামিয়া বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেন।দীর্ঘ সময় পার হয়ে গেলে সাড়া-শব্দ না পেয়ে আমাদের সন্দেহ হলে।পরে দরজা ভেঙ্গে বাথরুমের ভিতরে গিয়ে দেখি কাপড় রাখার হ্যাঙ্গারে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।পরে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এক ছেলের সঙ্গে সামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আমরা জানার পরে পরিবার থেকে শাসন করলে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমাদের গ্রামের বাড়ি
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা জরুমডা গ্রামের মোঃ আনোয়ার হোসেনের কন্যা। বর্তমানে,কদমতলি থানার শনিরআখড়ার পলাশপুর এলাকায় ভাড়া থাকতাম।সামিয়া ধনিয়া বর্ণমালা হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















