টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 9 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এসে বিভিন্ন হাসপাতালে ঘুরে সাপে ভ্যাকসিন পেলাম না ও আমার নাতনিকে বাঁচাতে পারলাম না

প্রতিবেদক
কে এস ইসলাম
December 9, 2025 9:52 pm

ঢাকার সাভারের ব্যাংক টাউনের নামা গেন্ডা বটতলা এলাকায় সাপের কামড়ে শিখা মনি (০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার বারোটার এই ঘটনাটি ঘটে। পরে রাত ৮টার দিকে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত শিশুর নানী শাহনাজ বেগম জানান, আমার মেয়ে জেসমিন আক্তার একমাত্র কন্যা ছিল শিখা মনি, সে ছিল আমার বড়ই আদরের নাতনি।আজ দুপুরের দিকে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে ঘাসের খেতে মধ্য খেলা করতে ছিল।সেখানে হঠাৎ তার বাম পায়ে একটি সাপ কামড় দেয়।আমরা বিষয়টি জানতে পেরে প্রথমে নাতিকে নিয়ে সাভার উপজেলা হাসপাতালে যাই। সেখানে ডাক্তার সাহেব একটি ওষুধ দিয়ে বলে এটা দুই বেলা খাওয়াবেন ঠিক হয়ে যাবে।

পরে আমার নাতনিকে বাসায় নিয়ে আসি, বাসায় আমার নাতনির অবস্থার অবনতি হলে পরে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাই,পরে সেখানকার ডাক্তার জানায় আপনারা দ্রুত শিশুটিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান।পরে আমার নাতনিকে ওখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাই। সেখানে নেওয়ার পরে চিকিৎসকরা জানান আমাদের কাছে ভ্যাকসিন নেই,পরে ওখান থেকে দ্রুত মহাখালী হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে গেলে চিকিৎসক আমাদেরকে জানায়, ওখানেও সাপের ভ্যাকসিন নেই। সেখান থেকে আমার নাতনিকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী সাভার থেকে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ঘুরে ও ভ্যাকসিন পেলাম না আমার নাতনিকে বাঁচাতে পারলাম না, এই কান্নায় ভেঙে পড়লো তিনি। আমাদের নিজ বাসা, সাভারের গেন্দা বটতলা এলাকার দুবাই প্রবাসী জহরুল ইসলামের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে বৃষ্টি ও নদীর পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা পাবে ৪২০০ কৃষক

ইরানের হামলায় বিশ্বের দুই বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

বাসের ধাক্কায় এক নিরাপত্তা কর্মী নিহত মৃত্যু

কুমিল্লা নগরীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ২৯ জন নেতাকর্মী আটক

বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর

সালাহর নেতৃত্বে মিসরের বিশ্বকাপ দল ঘোষণা

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা মৃত্যু বেড়ে ৩৯ জন

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে নগরীর দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি

জ্বালানির দাম বাড়ানো হবে না: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা