টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 12 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রোপচার সম্পূর্ণ,‘ওসমান হাদিকে, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 12, 2025 2:25 pm

গুলিবিদ্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আসাদুজ্জামান বলেন, হাদির মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।

তিনি আরও বলেন, পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।

দিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি এ নিন্দা জ্ঞাপন করেন।

তারেক রহমান বলেন,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত করা হয়েছে; আমি এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান করছি, সরকারকে-বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে-সহযোগিতা করতে, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং সিজন-৪ শুভ উদ্বোধন

শিবগঞ্জে কয়েক হাজার বিঘা জমির খাজনা চালুর উদ্যোগ, মাঠ পরিদর্শনে সংসদ সদস্য ড. কেরামত আলী

দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল

বীরগঞ্জকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণা

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা, থাকতে হচ্ছে রাস্তাতেই

বরগুনায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই” সদর থানায় মামলা

হক কমিটি নোয়াপাড়ার বার্ষিক সভা অনুষ্ঠিত

তিতাসে গোপালপুর নিউস্টার স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দেশে শিল্প-বিনিয়োগে ধীরগতি,বেড়েছে রিজার্ভ-প্রবাসী আয়,আগস্টের ৩০ দিনে এলো ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে