টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 12 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালিবাগে রিহ্যাবে মারধর ঢাকা মেডিকেলে এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
December 12, 2025 6:47 pm

রাজধানীর রমনা থানাধীন মালিবাগে একটি রিহ্যাবে মারামারির ঘটনায় আহত রাশেদুল ইসলাম তানভীর(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার(১২ ডিসেম্বর) রাত পোনে দশটার পরেদিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত তানভীরের ভাই মোঃ মনিরুল ইসলাম জানান, আমার ভাই আগে নেশাগ্রস্ত ছিল আমার ভাইকে মালিবাগের একটি রিহ্যাবে আমরা দেই। আমরা জানতে পারি গতকাল রিহাবের একটি ছেলের সঙ্গে মারামারি করলে আমার ভাইয়ের অন্ডকোষে লাথি দেয় এবং মারধর করে এতে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে আমার ভাইকে ওরা প্রাথমিক চিকিৎসা দেয়, অবস্থার অবনতি হলে আজ আমাদের বিকালের দিকে ফোন দিয়ে বলে আপনারা জরুরী আমাদের সঙ্গে দেখা করেন। পরে আমরা ঢাকা মেডিকেলে এসে আমার ভাইকে মৃত অবস্থায় দেখতে পায়।তিনি জানান আমার ভাইকে রিহ্যাবের লোকজন পিটিয়ে হত্যা করেছে এর বিচার চাই। আমার ভাই ৪মাস পরেই ওখান থেকে বেরিয়ে আসতো বলে ওরা জানিয়েছিলেন।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা এলাকা আব্দুল খালেকের সন্তান। আমরা দুই ভাই এক বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ভাইয়ের নতুন বই, তুলে ধরবেন ‘সত্য’

ভূরুঙ্গামারীতে ডিভোর্সি যুবকের কাছে মুক্তিপণ দাবিতে কথিত এক সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেফতার চার

ঢাকা মেডিকেলে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)যে যুক্ত হল ২০ টি বেড

দিনাজপুর ১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলামের জয়

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই সন্ত্রাসী নিহত ও আহত এক

পুরান ঢাকায় তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বীরগঞ্জে রাতের আধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর