টুডে সময় সংবাদ এর সম্পাদক ও বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্র্যাব) সভাপতি আজিজুল হাকিমের মেজো ভাই দীন মোহাম্মদ মিঠু (৬৭) শনিবার সকাল সাড়ে ৬টায় শেরপুর সদরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
(তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন)
টুডে সময় সংবাদ ও ট্র্যাব এর শোক প্রকাশ
মৃত্যুর খবরে ট্র্যাব কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় টুডে সময় সংবাদ ট্র্যাব ও ক্র্যাব নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এছাড়া,
মৃত্যুতে ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ
মরহুমের বড় ভাই আজিজুল হাকিম সবার কাছে দোয়া কামনা করেছেন, যেন আল্লাহ তা’আলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং পরিবারকে এই শোক সইবার তাওফিক দেন।



















