রাজধানীর হাতিরঝিল থানা বড় মগবাজার এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মৌমিতা পাল (২৩) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল)মধ্যরাতের দিকে এই ঘটনা ঘটে। পরেঅচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মৃদুলা পাল জানান, আমার বোন শহীদ আনোয়ারা কলেজের শিক্ষার্থী বর্তমানে,নর্থ সাউথ ইউনিভার্সিটি চাইনিজ ভাষার উপর কোর্স করছেন। আমার বাবা
১৪/০৪/২৫ তাং ব্যবসায়িক কাজে চায়নায় গিয়েছে আমার মা বেঁচে নেই আমরা ২ বোন বাবার সঙ্গে থাকি। আমার বোন চট্টগ্রামের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার সঙ্গে দুই তিন দিন সম্পর্ক ভালো ছিল না এই কারণে প্রেমিকের উপর অভিমান করে তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে রুমে গিয়ে অনেক ডাকাডাকির পর দরজা না খুললে আমি আমাদের ম্যানেজারকে খবর দেই।পরে আমাদের ম্যানেজার মেহেদী এসে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে রয়েছে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা উত্তর রাউজান এলাকার ইন্দ্রজিৎ পালের কন্যা। বর্তমানে,বড় মগবাজার ওয়ারলেস ৪৭ নং গ্রীনওয়ে বাসায় থাকতাম।আমরা দুই বোন মৌমিতা ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















