টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে তেল মজুদ করে বেশি দামে বিক্রি

প্রতিবেদক
সুরুজ আরিয়ান
April 17, 2026 9:08 pm

রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে তা বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। তিনি জানান, অভিযানে রাকিবের কাছ থেকে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা তেল বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে এবং জরিমানাসহ প্রাপ্ত অর্থ আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাকিব হাসান ফিলিং স্টেশনের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। পরে সেগুলো ভবনের বেসমেন্টে মজুদ রেখে বাইকারদের কাছে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা বেশ কিছুদিন ধরে নজরদারি চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে সংস্থাটির এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব বিক্রিতে সম্মত হন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং মজুদকৃত তেল জব্দ করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বেসমেন্টে থাকা বোতল ও জারের পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে, সম্প্রতি রাকিব প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে অবৈধভাবে বিক্রি করেছেন। জ্বালানির অবৈধ মজুদ ও বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অত্যন্ত জরুরি – কুসিক প্রশাসক টিপু

আরসিসি কাশিনাথপুরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর চেক হস্তান্তর

কুমিল্লায় ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, সঙ্গে পিস্তল-গুলি আটক-১

নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে শারীরিকভাবে অত্যাচার করে ও হত্যার হুমকি

তারুণ্যনির্ভর সংগঠন “তাজকিয়া”র দেড়যুগপূর্তি উৎসব ও বার্ষিক সাধারণ সভা

মোটরসাইকেল

ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত

রাজধানীর উত্তরায় বার থেকে আটক ১৪০

সরবরাহ কমের জন্যে নয়, তেলের সংকট তৈরি করা: মির্জা ফখরুল