টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 15 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে রেশম চাষী-কৃষক সমাবেশ

প্রতিবেদক
মোজাম্মেল হক
December 15, 2025 11:31 am

বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে রেশম চাষী ও কৃষকদের নিয়ে এক সমাবেশ রেলি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি ২০২৫) সকালে মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় হলরুমে বীরগঞ্জ উপজেলার লাটেহাট এলাকায় অবস্থিত রেশম সম্প্রসারণ কেন্দ্রে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এবং ‘বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা—২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়, রংপুরের উপ-পরিচালক মো. মাহবুব-উল-হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহীর যুগ্ম সচিব ও পরিচালক (সম্প্রসারণ) ড. এম. এ মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. লুৎফর রহমান তালুকদার, প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী (শাহিন) এবং মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। এ ছাড়া স্থানীয় রেশম চাষী কৃষক ও কৃষাণীরাও বক্তব্য দেন।

বক্তারা বলেন, রেশম শিল্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে রেশম চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকদের আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ জন্য রেশম চাষিদের প্রতি সরকারি সহায়তা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশ শেষে রেশম চাষসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক হাজতির মৃত্যু

দক্ষিণ রাউজানে মহেন্দ্র স্মৃতি নিকেতনে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন

নেপালে শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-২৫২

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

আসন্ন নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল শো-ডাউন ও পেট্রোলিং মহড়া জোরদার করেছে র‌্যাব -৪

প্রধানমন্ত্রী তারেকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার