টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 21, 2026 1:27 pm

এক মাসের সিয়াম সাধনা শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত ও বয়ান প্রদান করেন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে এবারও মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতের পর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরবর্তী জামাতগুলোতে বিভিন্ন আলেম ইমামতির দায়িত্ব পালন করবেন এবং বিকল্প ইমাম হিসেবেও প্রস্তুত ছিল।

এদিকে, রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। সেখানে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরাও অংশগ্রহণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরিশাল জেলার ধর্ষণ মামলার আসামি সোহেল হাওলাদার গ্রেপ্তার

রাজধানীর বাসাবো এলাকায় গলায় ফাঁস দিয়ে এক বিকাশ দোকান কর্মচারী আত্মহত্যা

ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই ছেলে গ্রেফতার

বিমান দুর্ঘটনায় সর্বশেষ আবিদুর রহিম সুস্থ হয়ে বাড়ি ফিরল

পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে

রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানাবে সরকার: রিজভী

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানাবে সরকার: রিজভী

কামাল উদ্দিন সভাপতি-স ম জিয়া সাধারণ সম্পাদক সাংবাদিক উন্নয়ন পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ডেইলি স্টারে হামলা: আনোয়ার ২ দিনের রিমান্ডে

দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা,যুক্তরাষ্ট্রের শর্তে আপত্তি ইরানের