টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 19 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
December 19, 2025 1:02 pm

কুমিল্লার তিতাসে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এলাকাবাসী ও ভুক্তভোগী সাধারণ মানুষের ব্যানারে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের মধ্যে পাড়ায় মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে আবদুল বাতেন, ডা.আবদুল হান্নান,আশরাফুল আলম,নুরুল ইসলাম মেম্বার,
মোহর মিয়া,জামাল হোসেন, আবুল কাসেম, রফিকুল ইসলাম, অলি আহমদ,তানভীর আহমেদ,এনামুল হকসহ এলাকার প্রায় ৪ শতাধিক নারী- পুরুষ অংশ গ্রহণ করে। বক্তারা বলেন-শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগম মামলাবাজ মহিলা। তাদের দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তারা বিশ বছর ধরে মিথ্যা মামলা দিয়ে সাগরফেনা গ্রামের নিরীহ-নিরপরাধ অনেক মানুষকে হয়রানি করে আসছে।শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগমের দায়েরকৃত মিথ্যা ধর্ষণ মামলায় নবীর হোসেনের মতো নিরীহ একজন মানুষকে আটক করে রাখা হয়েছে। সে কারাগারের নির্জনের চারদেয়ালে ভেতরে মিথ্যা মামলায় বন্দি হয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা দ্রুত নবীর হোসেনের মুক্তি দাবি করছি।

এবং অবিলম্বে মিথ্যা মামলার বাদী শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কাতার বিশ্বকাপ ফাইনালের সেই রেফারি

সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়লেও বাহাড়া দুবাগ প্রাথমিক বিদ্যালয় ছিল আমার হাতেখড়ি -ব্যারিস্টার নাজির আহমদ

কুড়িগ্রামে চরবাসীর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন

জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ

তারাবাড়িয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিন

নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি

ডিমলায় দাখিল মাদ্রাসায় চার জন শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরাদেহ 

দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা: শিক্ষামন্ত্রী

প্রিয় শেখ হাসিনাকে’ দেশে ফেরার ‘অনুরোধ’ সোহেল তাজের