টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 20 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের জন্য আনন্দ ও বিনোদনের নতুন ঠিকানা চট্টগ্রাম ‘হ্যাপি ল্যান্ড’

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 20, 2025 9:05 am

চট্টগ্রাম নগরীর শিশুদের জন্য আনন্দ ও বিনোদনের নতুন ঠিকানা ‌‘হ্যাপি ল্যান্ড’র শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য শিশু উৎসব আয়োজন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এই শিশু উৎসবে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক। বিশেষ অতিথি ছিলেন পুষ্টিবিদ ইকবাল চঞ্চল, হ্যাপি ল্যান্ডের পক্ষ থেকে রনি দাশ, শিবনাথ কর, শিমুল মন্ডল ও শিবু মহাজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উৎসবে অতিথিদের উপস্থিতিতে শিশুদের অংশগ্রহণে নৃত্য, গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও বিনোদনের গুরুত্ব তুলে ধরে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিশুদের জন্য নিরাপদ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করাই হ্যাপি ল্যান্ডের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের একপর্যায়ে নতুন কুঁড়ি ২০২৫ জাতীয় প্রতিযোগিতায় সাধারণ নৃত্য (‘ক’ শাখা) বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী দিপশিখা দে-কে হ্যাপি ল্যান্ডের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিশুদের প্রাণবন্ত উপস্থিতি ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান- ভবিষ্যতেও শিশুদের জন্য এ ধরনের শিক্ষামূলক ও বিনোদনমূলক আয়োজন অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুলনা ডিভিশনে নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমানকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার মনোনয়নপত্র সংগ্রহ

নাগেশ্বরীতে ব্র্যাক মাইক্রোফাইনান্স ( দাবি+) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

মোখা দখলের পর বাব আল-মান্দেবের পথে হুতিরা

মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১৫৩

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

সারাদেশে বিজিবি’র অভিযান,ফেব্রুয়ারিতে আগ্নেয়াস্ত্রসহ ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ,১৪১ চোরাকারবারী গ্রেফতার,সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ বাংলাদেশি, ২ ভারতীয় নাগরিক আটক। অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের ১৩৫ নাগরিককে নিজ দেশে প্রেরণ

সৌদিতে মার্কিন বিমান ঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির

বিমানবন্দর বাবুস সালাম মার্কেটে চাঁদাবাজদের হামলা লুটপাট, পুলিশের ভুমিকা রহস্যজনক