ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর থানা ৪৫ জন, শাহ আলী থানা ১৭ জন, পল্লবী থানা ২০ জন, কাফরুল থানা ২৪ জন, দারুস সালাম থানা ২২ জন, রুপনগর থানা ১০ জন ও ভাষানটেক থানা ১৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ আকতার হোসেন
উপ-পুলিশ কমিশনার
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।



















