টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 20 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 20, 2025 6:28 pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল নামকরণের দাবি জানিয়েছেন হল সংসদের নেতারা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তারা হল গেটে “শহীদ ওসমান হাদি হল” লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হল সংসদের সহ সভাপতি মো. মুসলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমাদের শরিফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি বলেন, যেসব কালচারাল ফ্যাসিস্টদের হাতে হাদি ভাই শাহাদাত বরণ করেছেন, তারা বর্তমানে দিল্লিতে পালিয়ে রয়েছেন।

ভিপির ভাষ্য অনুযায়ী, “এই কালচারাল ফ্যাসিস্টদের জনক শেখ মুজিবুর রহমান। সে কারণেই আমরা তাদের নাম বাদ দিয়ে শহীদ শরিফ ওসমান হাদির নামে হলের নামকরণ করতে চাই।হল সংসদের সাধারণ সম্পাদক আল সাবাহ গণমাধ্যমকে বলেন, “আমরা হলের শিক্ষার্থীদের নিয়ে গণস্বাক্ষর গ্রহণ করেছি। সেখানে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী এই দাবির পক্ষে ভোট দিয়েছেন।

তিনি আরও জানান, এর আগেও আমরা দুবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি। তবে অপশক্তির ইশারায় তখন বিষয়টি বাস্তবায়ন হয়নি। আল সাবাহ বলেন, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যেন আগামী সিন্ডিকেট সভায় এটিতে বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয় এবং শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে আমাদের হাদি ভাইয়ের নামে করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এফটির অনুসন্ধান চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালায় ইরান

দেশে ফিরেছেন মির্জা আব্বাস

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

নেপালে বন্যায় নিখোঁজ ৪০৩ পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানে আশ্বস্তে বিদ্রোহীরা নমনীয়

তদন্তে হোয়াইট হাউস,একের পর এক নিখোঁজ হচ্ছে যুক্তরাষ্ট্রে পারমাণবিক বিজ্ঞানী