টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 20 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ হাদির পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে বললেন,‘ ঢাবি উপাচার্য অধ্যাপক ড.নিয়াজ আহমদ খান

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 20, 2025 7:07 pm

হাদির দাফন শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক ড.নিয়াজ আহমদ খান সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ‘শহিদ হাদির পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে। আমরা মনে করি, তার পরিবার আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পরিবারেরই অংশ। এই কঠিন সময়ে ধৈর্য ও সাহসের সঙ্গে যে সহযোগিতা তারা করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।’

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ওসমান হাদির সমাধিস্থলে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানটি কেবল একটি দাফনস্থল নয়, এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান জানানোর একটি প্রতীক। আপনারা জানেন, এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের একাধিক সন্তানও এখানে শায়িত আছেন। এই স্থানে শহিদ হাদিকে দাফনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানের প্রতি সম্মান জানিয়েছে।’ উপাচার্য আরও জানান, ‘হাদির দাফনের বিষয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়- পরিবারের সম্মতি নিয়ে শহিদ হাদিকে এই কবরস্থানে দাফন করা হবে। সিন্ডিকেট সভায় আবেগ ও গভীর সহমর্মিতার সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।’

তিনি এ সময় যারা দাফন প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন- সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, ‘ইসলামের দৃষ্টিতে শহিদের মর্যাদা আলাদা। রাসূলুল্লাহ (সা.)-এর হাদিসে শহিদের যে বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে, তার প্রতিফলন আমরা আজ এই আয়োজনের মধ্যেও অনুভব করেছি।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎ধানের শীষের পক্ষে ভোটারদের সহায়তায় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের উদ্যোগ

রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

বেগম খালেদা জিয়া জাতীয় ও আন্তর্জাতিক নেতৃত্বের আলোয় এক সংগ্রামী নারীর রাজনৈতিক মহাকাব্য -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই

জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য

হরমুজ প্রণালির ‘গোপন নৌপথ’ চালু করল যুক্তরাষ্ট্র! প্রতিদিন বের করা হচ্ছে এক কোটি ব্যারেল তেল

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৬০

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বিপরীতমুখী অবস্থান

শেষ ম্যাচে নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগে ফিরল ইপসউইচ টাউন

শেরপুর-৩ আসনে বিপুল ভোটে জয় পেলেন বিএনপির রুবেল