টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 22 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
December 22, 2025 12:12 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় চেইন চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে ২১ ডিসেম্বর(রবিবার) উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে  ।

নিহত যুবকের নাম শাহীন ভূঁইয়া (২২)। তিনি ওই গ্রামের আক্তার ভূঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের হুমায়ুন মিয়ার আট বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের গলার রূপার চেইন চুরির সন্দেহে মধ্যপাড়া এলাকার রাস্তা থেকে জোরপূর্বক বাড়িতে  ধরে নিয়ে আটক করে মারধর করা হয় শাহীন ভুঁইয়াকে । এক পর্যায়ে শাহীন গুরুতর আহত হলে অভিযুক্তরা তাকে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহীন ভূঁইয়াকে উদ্ধার করে পাশ্ববর্তী সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে   কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নাসিরনগর থানার পুলিশ  ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের পরিবার সুত্রে জানাযায়,নিহত শাহীন ভুঁইয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর কাউতলী এলাকায় একটি ভাঙারি দোকানে ফেরিওয়ালার কাজ করতো। রবিবার ব্রাহ্মণবাড়ীয়া থেকে নিজ বাড়িতে আসার পথে মধ্যপাড়া এলাকায় তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে।
নিহতের বাবা আক্তার  ভুঁইয়া বলেন, ”

দুইদিন আগে আরাফাত আলীর ভাতিজা আসমত আলীর ছেলে মিলনের নাতির একটি রুপার চেইন হারিয়ে যাওয়ার ঘটনার জেরে চোর সন্দেহ করে আমার ছেলেকে  ধরে নিয়ে মেরে  হত্যা করা হয়।” আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

চাতলপাড়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম বলেন,”শুনেছি  রুপার চেইন চুরির মত একটি তুচ্ছ ঘটনার অভিযোগে এলাকায়  খুনের ঘটনা ঘটেছে, অভিযোগটিও  আবার সন্দেহাতীতভাবে প্রামানিত নয়। কষ্ট হচ্ছে,ব্যাক্তিগত সমস্যার কারনে আমি নিয়মিত এলাকায় না থাকায় সাম্প্রতিক  সময়ে দুই একটি  অনাকাঙ্ক্ষিত  ঘটনায় আমি প্রত্যাশিত ভুমিকা  রাখতে পারিনি। ”

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ এটিএম বুথ, ভোগান্তিতে গ্রাহকরা: ঈদের আগ থেকেই শুরু সংকট

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা

রাউজান পূর্ব গুজরায় সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৪০০তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব উদযাপন

রাজধানী হাতিরঝিল থানাধীন অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ 

ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা

সাকিবের বিষয়ে আমরা নমনীয় ছিলাম, এখন আর সুযোগ নেই: প্রতিমন্ত্রী

দেশের ৪ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস,নদীবন্দরে সতর্ক সংকেত

চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন তিন দফা দাবি