টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 28 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকারীর খপ্পরে পড়ে আহত এক নারী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 28, 2025 3:56 pm

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের এলাকায় ছিনতাইকারীরা লাইজু বেগম (৩২) নামে এক ইপিজেড কর্মচারীর কানের দুল ছিনিয়ে নিয়ে গেছেন। গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহত লাইজু যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার হারুন মিয়ার মেয়ে।

বর্তমানে স্বামীর সঙ্গে রায়েরবাগ এলাকায় ভাড়া থাকতেন। তার স্বামী রনি সরকার জানান, আমরা দুজনেই নারায়ণগঞ্জের ইপিজেডে চাকরি করি। বিকেলে অফিসের কাজ শেষে রিকশায় করে বাসায় ফিরছিলাম আমরা। এসময় কাজলা পেট্রোল পাম্পের এলাকায় চার থেকে পাঁচজন ছিনতাইকারী আমাদের গতিরোধ করে দাঁড়ায়। তারা কোনো কিছু বোঝার আগেই আমার স্ত্রীর কানের দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায় এবং আমাদের দুটি স্মার্ট মোবাইল ফোনও নিয়ে পালিয়ে যায়। প্রথমে আমার স্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ওই নারীকে কানে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানার পুলিশকে অবগত করেছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি লাশ, আটক ১

সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে সর্বোচ্চ দুইবার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিন্দা

কড়াইল বস্তিতে আগুনে পুড়েছে ১৫০০ ঘর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের দলে নতুন মুখ নন্দিনী শর্মা

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যুক্তরাষ্ট্র

রাউজানে শ্রীশ্রী মা রক্তেশ্বরী ও মা মগধেশ্বরী মন্দির সেবা সংঘের উদ্যোগে বার্ষিক মহোৎসব

আশ্রয়ণ প্রকল্পে ঘর কেনাবেচার অভিযোগ ঘটনাস্থল পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম