টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 22 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি লাশ, আটক ১

প্রতিবেদক
বোরহান উদ্দিন, (ভোলা) প্রতিনিধি
September 22, 2026 5:13 pm

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে নিখোঁজের তিন দিন পর ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোকন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে ইসমাইল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি।

মঙ্গলবার স্থানীয়রা খালে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিশুটির কাকা শাহিন বাবুর্চি অভিযোগ করে বলেন, রোকনের বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেন তিনি।

শিশুটির চাচি নুর নাহার (৪০) দাবি করে বলেন, কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাইলের বাবার সঙ্গে রোকনের বিরোধ হয়। এ সময় রোকন শিশুটির বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’

তবে পরিবারের করা এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বোরহানউদ্দিন থানার ওসি আশরাফউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শিশুটির মৃত্যুর কারণ, তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে দপ্তর সম্পাদক শ্যামল বাংলা’র নিহাল খান

তাকে ধাক্কায় মৃত্যু

বাসে ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত,‘ছেলে গুরুতর আহত’

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

আশা খাঁ স্কুল শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল হক

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সশস্ত্র হামলা, নিহত ১

স্বতন্ত্র প্রার্থী সাজুর ব্যানার ঢেকে বিএনপির প্রার্থীর ব্যানার টাঙানোর অভিযোগ

নাসিরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে আহত -২

কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া