টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 29 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা মনজুরুল ইসলাম

প্রতিবেদক
মোজাম্মেল হক
December 29, 2025 2:11 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম মঞ্জু তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় বীরগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. সুমা খাতুনের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল ইসলাম বাহার, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম সেনা এবং কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, “সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং অবহেলিত দিনাজপুর-১ আসনের সুষম উন্নয়ন নিশ্চিত করতেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘ সময় মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামীতে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করব।মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক পরিষ্কার বায়ু দিবসে

ঢামেকে মকসুদা আক্তার প্রিয়ার একইসঙ্গে ছয় সন্তান প্রসব!৬সন্তানের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার,‘আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে বীরগঞ্জে  দোয়া মাহফিল

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবসে

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ৪ জনই ঢাকার মৃতের সংখ্যা বেড়ে ৬২০

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ: পার্বত্য মন্ত্রী

‘মাল্টিন্যাশনাল’ একাদশ নিয়ে ব্রাজিলের বিপক্ষে নেমেছিল মরক্কো

কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর; ৩১ জনের বিরুদ্ধে মামলা

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭