টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 27 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 27, 2026 3:34 pm

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি পানশালায় হামলায় ১৭ জন এবং কেপটাউনের কাছে অপর এক হামলায় ১০ জন প্রাণ হারিয়েছেন। রোববার দেশটির পুলিশ পৃথক গোলাগুলিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিস (এসএপিএস) বলেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমের একটি বারে প্রথম গোলাগুলির ঘটনাটি ঘটেছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পানশালার ভেতরে ও বাইরে গ্রাহকরা যখন অবস্থান করছিলেন, ঠিক তখনই আততায়ীরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

‘‘বাইরে তাণ্ডব চালানোর পর হামলাকারীরা পানশালার ভেতরে ঢুকে পড়ে এবং গ্রাহকদের লক্ষ্য করেও গুলি চলায়। তাদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। ঘটনাস্থল থেকে দুটি অজ্ঞাত গাড়িতে করে পালিয়ে যাওয়ার আগে তারা কয়েকজন গ্রাহকের মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার সময় সেখানে থাকা দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।’’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওই গোলাগুলির ঘটনায় ১৩ জন পুরুষ ও ৪ জন নারী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতকদের ধরতে বিশেষায়িত দল মাঠে নেমেছে। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।এদিকে, রোববার গভীর রাতে দেশটির কেপটাউন শহরের কাছের লোয়ান্ডলে এলাকায় দ্বিতীয় হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, এতে ১০ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

পুলিশ বলেছে, রাত ১টা ৪৬ মিনিটে বন্দুকধারীরা একটি বিনোদন কেন্দ্রে ঢুকে উপস্থিত গ্রাহকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ ঘটনায় ৫ জন ঘটনাস্থলে মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত বাকি ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের পরিবারকে অবহিত করার পর তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।সূত্র: এএফপি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গউছ খালাস

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সর্বোচ্চ চেষ্টা করবো: স্টারমার

১০১ টাকার প্রতীকী মূল্যে ৫ শহীদ পরিবারকে দোকান বরাদ্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতীপূজা উপলক্ষে টানানো শুভেচ্ছা ব্যানার খুলে ফেলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি

নাসিরনগর চাতলপাড়ে কেরি ট্যাবলেট খেয়ে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

মার্কিন সিনেটে নাকচ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব

বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া