রাজধানীর কদমতলির জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃআল-আমিন(২২)নামে এক লিফটম্যান গুরুতর আহত।
রবিবার(২৮ ডিসেম্বর)দিবাগত রাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহতের বোন আসমা বেগম জানান,আমার ভাই একটি এপার্টমেন্ট ভবনে লিফটের অপারেটর হিসেবে কর্মরত আছেন,গতরাতে কাজ শেষে বাসায় ফেরার পথে জুরাইনের চেয়ারম্যান বাড়ি এলাকায় ছিনতাইকারীরা আমার ভাইয়ের পথরোধ করে। সময় কোন কিছু বোঝার আগেই তারা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের কোমরে ও পিঠে ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে রক্তাক্ত গুরতর জখম করে একটি স্মার্ট ফোন ও ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে দ্রুত আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার কামারকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার সন্তান। বর্তমানে, জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,গতরাতে ছিনতাইকারী ছুরিকাঘাতে ওই যুবক গুরুতর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। আমরা আহতের স্বজনদের কাছে জানতে পেরেছি ছিনতাইকারী ছুরিকাঘাতে এই ঘটনাটি ঘটেছে। তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা নিয়ে গেছে,আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি



















