টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের বিপিএল খেলা বাতিল করা হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 30, 2025 6:03 am

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে বিপিএলের আজকের ম্যাচ বাতিল করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলে আজ দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। দুপুরে সিলেট টাইটানসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। আর রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে এ ম্যাচ দুটি আজ মাঠে গড়াচ্ছে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে বিসিবি উল্লেখ করেছে, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে না। ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। স্থগিত ম্যাচের সূচি ও ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে

উপসাগরীয় দেশগুলোতে ইরান আজ হামলা চালায়নি

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি

রোগীদের ভোগান্তি বিবেচনায করে কমপ্লিট শাটডাউন’কর্মসূচি স্থগিত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪১ লক্ষ টাকার পণ্য উদ্বার

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

​রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’ উপজেলা কমিটি গঠন ও এনসিপির কর্মী সভা অনুষ্ঠিত

মোহাম্মদপুরে নিজের বাড়ি থেকে মরদেহ উদ্ধার

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড