টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 26 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
সিলেট প্রতিনিধি
June 26, 2026 1:14 pm

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জি কে গউছ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন জানান,মামলায় ১০ আসামীর মধ্যে হাফিজ নাইম নামে একজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। বাকি ৯ জনকে বেকসুর খালস দেন আদালত।
২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৯ জন আহত হন।

এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ, মিলবে পুরস্কার

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ-২০২৬,টাইব্রেকারে ৪-৩ গোলে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন

ঠাকুরগাঁওয়ে দাদন ব্যবসায়ীদের দৌরাত্বে দিশেহারা সাধারণ মানুষ

কলাবাগান এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ

ব্যাটিং বিপর্যয়ের পর শান্ত-লিটনে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

রাজধানীর বাসাবো এলাকায় গলায় ফাঁস দিয়ে এক বিকাশ দোকান কর্মচারী আত্মহত্যা

দুবাইয়ের সম্পত্তি আর নিরাপদ ঠিকানা নয়

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১