টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 30, 2025 6:07 am

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে রেখেছেন অসামান্য ভূমিকা।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাহিদ ইসলাম আরও বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই-উৎরাই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপোসহীন।

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি নিশ্চয়ই সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে থাকবে অনুপ্রেরণা হয়ে।

নাহিদ ইসলাম বলেছেন, ‘আজ তার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

তিনি বলেন, ‘মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও তার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর পুরান ঢাকার জজ কোর্টে হাজিরা দিতে এসে গুলিতে প্রান গেল মামুনের

হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় ১ ডিসেম্বর

ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-২৫২

এমবাপ্পের পর ডেম্বেলের গোল, ব্যবধান বাড়ালো ফ্রান্সের

বখতিয়ার সোসাইটি ইউকে’র উদ্যোগে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান ২০২৫

সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ

যাত্রাবাড়ী দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা ডিবিতে হস্তান্তর

গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা ডিবিতে হস্তান্তর