টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী বিদেশী অস্ত্র ও গুলি সহ ৪ জনকে গ্রেফতার করেছে”জেলা গোয়েন্দা শাখা ডিবি

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
December 30, 2025 9:31 am

রাজবাড়ীতে ডিবি পুলিশের বিশেষ একটি অভিযানে চার রাউন্ড গুলি ও দুইটি বিদেশী অস্ত্র সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের কাছে থাকা চারটি এন্ড্রোয়েড ফোন এবং একটি বাটন ফোন ও কালো রঙের একটি টয়োটা ব্র্যান্ডের উদ্ধার করা হয়।

সোমবার(২৯ ডিসেম্বর) বেলা ৪:০০ টার সময় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অস্ত্র ও গুলি সহ গ্রেফতারকৃত আসামিরা হলো- রাজবাড়ী শহরের উত্তর ভবানীপুরের খোকন শেখের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর শেখ তারেক (৩০), একই শহরের মেছোঘাটা এলাকার আমির শেখের ছেলে ফিরোজ শেখ (৩০) ও অন্য দুজন আসামি খানখানাপুরের সরদার পাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে মো. সিয়াম শেখ(২১), একি গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে মো. ইমরান সরদার (২৮)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত (২৮ডিসেম্বর) ৭টা ২৫মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দক্ষ ও চৌকস দল এ অভিযান চালান। আটকৃতদের শহরের ৪নং ওয়ার্ডের সেগুন বাগিচা নামক স্থানে অভিযান করে চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃত মো. ইমরান সরদারের পকেট থেকে একটি ও মো.সিয়াম শেখের পকেট থেকে একটি মোট দুইটি ৭.৬৭ দেশের বাইরের তৈরী বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সেই সাথে চার রাউন্ড গুলি, চারটি এন্ড্রোয়েড ফোন ও একটি বাটন ফোন এবং কালো রঙের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়, আসামীদের বিরুদ্ধে পূর্বে একাধীক মামলা রয়েছে। রাজবাড়ী সদর থানায় এ বিষয়টি নিয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জরুরি সভা ও দোয়া মাহফিল

ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাথে সিলেট জেলা প্রশাসকের আলোচনা সভা

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়

টাঙ্গাইলে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ঢাকায় টানা বৃষ্টি, আভাস কালবৈশাখীর : যা জানাল আবহাওয়া অফিস

কুমিল্লায় টিসিবির পণ্যে কেজিতে দেওয়া হচ্ছে ১০০ গ্রাম কম

উলিপুরে বজরা ইউপি’তে চাল লুটপাটের অভিযোগ, ট্যাগ অফিসার ও প্যানেল চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা