টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জরুরি সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
December 30, 2025 2:15 pm

সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি-৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দুপুর-১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পুনিয়াটস্থ জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নিজ বাসভবনে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উক্ত সভায় সাত দিনের কর্মসূচির মধ্যে কোরআন খতম,সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং তাবারক বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

উক্ত জরুরি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন।“বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এ. বি. এম. মমিনুল হক,আলী আজম, জসিম উদ্দিন রিপন, আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, মাইনুল ইসলাম চপল, শামীম মোল্লা ও ইয়াছিন মাহমুদ সহ, জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য,মঙ্গলবার সকাল সকাল-৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আরব আমিরাতে অতর্কিত ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ

কুমিল্লায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার

কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে

কুমিল্লার চৌদ্দগ্রামে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রয়টার্সকে সাক্ষাৎকার,ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা করবেন আত্মসমর্পণ

দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা