রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুল
ফ্রী স্কুল স্ট্রিট একটি বাসা থেকে পিলাক রঞ্জন সরকার(২৪)নামে ঢাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার।নিহত ঢাবির
ড্রয়িং এন্ড পেইন্টিং মাস্টার্সের শিক্ষার্থী।
সোমবার(২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে রাতে কলাবাগান হাতিরপুলে ফ্রি স্কুল স্ট্রিট বাসা নাম্বার ৩৮৭/৫ এইচ-২ নবম তলা ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি ওই বাসায় কয়েকজন মিলে যেতে করে ভাড়া থাকতো,এটা হত্যা না আত্মহত্যা আমরা বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা। করছি ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরো জান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর জেলার টি এন রায় রোডে ৩৮ বাসার রঞ্জন সরকারের সন্তান,বর্তমানে
হাতিরপুলে ফ্রি স্কুল স্ট্রিট বাসা নাম্বার ৩৮৭/৫ এইচ-২ নবম তলা ফ্ল্যাটে মেস করে থাকতো।নিহত ঢাবির ড্রয়িং এন্ড পেইন্টিং মাস্টার্সের শিক্ষার্থী।



















