নাসিরনগর – মাধবপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হরিপুর ইউনিয়নের পশ্চিম নরহা গ্রামের চঞ্চল ফকিরের দোকানের সামনে থেকে ১০০ পিস ইয়াবা সহ নারী আটক।
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের পশ্চিম নরহা গ্রামে শুক্রবার ২৪ জুলাই রাত ১০ ঘটিকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্য ঘোরাঘুরি করলে স্থানীয় জনতা সন্দেহ জনক অবস্থায় মাজেদা বেগম(৪৫) কে আটক করে।
স্থানীয় সুত্রে জানাযায়, ২৪ জুলাই দিবাগত রাতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মাজেদা বেগমকে (৪৫) ১০০ পিস ইয়াবা সহ পশ্চিম নরহা জনতার হাতে আটক হয়।
পশ্চিম নরহা চঞ্চল ফকিরের দোকানের সামনে সন্দেহ জনক ঘোরাঘুরি করতে দেখে উপস্থিত জনতা মাজেদা বেগম ৪৫ কে আটক করে এবং তার শরীরে তল্লাশি চালিয়ে ১০০ পিসের অধিক ইয়াবা পাওয়া যায়।
আটককৃত নারী পুর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের বাসিন্দা ও মধ্য নরহা গ্রামের মোঃ আনার মিয়ার স্ত্রী বলে জানাগেছে।
পরে নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে আলামত জ্বব্দ করে এবং আটককৃত নারীকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।



















