টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা জানাতে ঢাকাই আসছে নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 30, 2025 6:37 pm

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকা সফরে আসছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা পৌঁছাবেন। এছাড়া, খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় আসার কথা রয়েছে। আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। টানা ৪০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

টোল বুথ’হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

রাজধানীর বাড্ডায় বৈদ্যুতিক  খাম্বার উপর থেকে অটো রিশকা চালকের মরদহ উদ্ধার করেছে পুলিশ

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

শ্যামপুরে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু

নাসিরনগরের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সংসদে প্রশ্ন তুললেন এমপি এম এ হান্নান

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সৌদি আরব থেকে চট্টগ্রাম আসার ফ্লাইটে নারীর মৃত্যু

জেলা প্রশাসন কর্তৃক গণহত্যা দিবসের সভা চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ডাক এসেছিল : বিভাগীয় কমিশনার