রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষে আহত ১৩ জন।তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল)দুপুরের দিকে উদ্ধার করে তাদের ১৩ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।তারা হলো, ঢাকা কলেজের
মোঃ নাজমুস সাকিব (১৮), রাজিন(১৮), ফাহাদ মহাজন(১৭), ফজলে হাসান(২৪), আদিব (২২),লিওন (২৫),তানভীর ইসলাম তুহিন (২৪),সাফাত(১৮)ও নিবিড় তালুকদার(১৮) সিটি কলেজের মোঃ শামীম(১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি(৩০), দৈনিক সকাল পত্রিকার সাংবাদিক মোঃ ইসমাইল সরকার (২৫), মোঃ সিয়াম(১৭)।
ঢাকা কলেজের ১ শিক্ষার্থীজানান,গতকাল সিটি কলেজে শিক্ষার্থীরা আমাদের কয়েক- জন শিক্ষার্থীকে মারপিট করে।তারই জের ধরে আজকে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে এখন শিক্ষার্থী সহ আহত ১৩ জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন এবং সিটি কলেজের শিক্ষার্থীর শামীমের কোমরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে চিকিৎসক জানান শামীমের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।



















